ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত-২০২০ বছর পরের পৃথিবীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: এমপি তাহসিনা রুশদীরপাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণআওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভছাত্রলীগের ২ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎশাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশপ্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদাননিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলতেলের দামে ফের দরপতন
ব্রেকিং নিউজ

২০ বছর পরের পৃথিবীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: এমপি তাহসিনা রুশদীর

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আজকের শিক্ষার্থীরা ২০ বছর পর পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। তখন পৃথিবীর পরিস্থিতি কেমন হবে, কী ধরনের দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হবে, তা বিবেচনায় রেখেই এখন থেকে শিক্ষার্থীদের প্রস্তুত করে গড়ে তুলতে হবে। িতিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, এমন দক্ষতা ও যোগ্যতা নিয়ে তাদের গড়ে তুলতে হবে।’
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘বিগত ১৭ বছরে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে ঠিকমতো পড়ালেখা হতো না। বছর শেষে অটোপাসের মাধ্যমে গণহারে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হতো। ফলে শিক্ষার দৌড়ে তারা অচল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার পার্শ্ববর্তী কোনো দেশের প্ররোচনায় দেশ ধ্বংসের কাজে লিপ্ত ছিল। এতে তারা সফল না হলেও দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।’

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এবং প্রভাষক মো. শাহিনুজ্জামান ও প্রভাষক আনজু আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস শহিদ ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সুজেল মিয়া, ছাত্রনেতা মেহেদী হাসান মামুন, কলেজের শিক্ষার্থী কামরান আহমদ, সেবুল আহমদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং নবাগত শিক্ষার্থী সুরভী আক্তার ফারজানা ও মাইশা আনজুম রুহি।

Ads World

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বনানী চক্রবর্তী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবদুল বাসিত এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী ঐশরিয়া দেব তৃষা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাসহ অতিথিরা।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World