ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার ‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদানজকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারেজুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন ‎প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য জুলকার নায়েনজাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারেসিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তারেকনারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সিলেটে বিভাগীয় সংলাপযুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদপ্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নির্বাচিত সংবাদ

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমি

বিনোদন ডেস্ক –

পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ নেই। বরং নারী ও পুরুষ উভয়কেই শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। এমন মন্তব্য করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।

Ads World

সম্প্রতি উষা কাকাড়ের সঞ্চালনায় একটি পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সেখানে ইসলাম ধর্মে হিজাব ও বোরকা পরা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক প্রসঙ্গে কথা বলেন শাবানা। তিনি নিজে ধর্মীয় আচার পালন করেন না। তবে সাংস্কৃতিকভাবে নিজেকে মুসলিম মনে করেন।

পবিত্র কোরআনে হিজাব বা বোরকা নিয়ে কী বলা হয়েছে, এমন প্রশ্নে শাবানা বলেন, ‘কোরআনের কোথাও এমন বলা নেই যে আপনাকে এভাবে বোরকা পরতে হবে। কোরআনে শুধু বলা হয়েছে, আপনার চোখে শালীনতা থাকতে হবে। এই শালীনতা নারী ও পুরুষ উভয়ের জন্য।’

ধর্মীয় শিক্ষার ভুল ব্যাখ্যার জন্য কিছু মধ্যস্থতাকারীকে দায়ী করেন শাবানা। তার মতে, এসব মানুষ কোরআনে নারীদের পর্দা করা বাধ্যতামূলক বলে দাবি করে বিভ্রান্তি তৈরি করছেন।

নিজে বোরকা না পরলেও অন্যের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বোরকা পরি না। কিন্তু কেউ যদি আমাকে বলে বোরকা পরতে পারবে না, তাহলে আমি তিনটি বোরকা পরব। আমাকে বলার তুমি কে? তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও চলতে পারে না।’

Ads World

এই প্রথম নয়, এর আগেও হিজাব নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন শাবানা। ২০২২ সালে ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কের সময়ও সরব হয়েছিলেন তিনি। সে সময় উদুপি শহরের একটি কলেজে হিজাব পরার কারণে ছয় ছাত্রীকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় মন্তব্য করেছিলেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘সাহস দেখাতে চাইলে আফগানিস্তানে বোরকা না পরে সাহস দেখান। নিজেকে বন্দি না করে মুক্ত হতে শিখুন।’

এর জবাব দিয়েছিলেন শাবানা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঙ্গনার মন্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘আমি ভুল না হলে আমাকে শুধরে দেবেন, আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র। আর আমার সর্বশেষ জানা মতে, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।’

শাবানার স্বামী ও কবি-গীতিকার জাভেদ আখতারও হিজাব পরার চর্চার বিরোধিতা করেছেন। তবে হিজাব নিয়ে আপত্তি তোলা হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ধর্মনিরপেক্ষতার কথা বলেও এসব গোষ্ঠী নিজেদের অবস্থানে দ্বৈত নীতি অনুসরণ করছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World