ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার ‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদানজকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারেজুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন ‎প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য জুলকার নায়েনজাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারেসিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তারেকনারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সিলেটে বিভাগীয় সংলাপযুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদপ্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ

প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), এর ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার অপরাহ্নে এনইইউবি‘র কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. উসমান আলী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ^দ্যিালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরসহ বিশ^দ্যিালয়ের শিক্ষক কর্মকর্তাগণ।
প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ছিলেন সিলেটের একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষাদরদী ও সমাজহিতৈষী ব্যাক্তিত্ব। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এর প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি ছিলেন। তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরীতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রসঙ্গত: প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী গত ২০ নভেম্বর, ২০২৬, (শুক্রবার) সকাল ৭:০৫ মিনিটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World