ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার ‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদানজকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারেজুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন ‎প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য জুলকার নায়েনজাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারেসিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তারেকনারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সিলেটে বিভাগীয় সংলাপযুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদপ্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নির্বাচিত সংবাদ

জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন ‎প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য জুলকার নায়েন

জুলকার নায়েন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রবাসে থেকেও ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন দেশের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চেক আপের মাধ্যমে ইতোমধ্যে অনেক মানুষ উপকৃত হয়েছেন।  তাঁরা নিজেদের শারীরিক অবস্থা ও রোগ সম্পর্কে জানতে পারছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

‎ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব রোগ সম্পর্কে অসচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে অনেক মানুষ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছেন। তাই সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতনতা তৈরিতে জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরিমাপের এই মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ (প্রেসার) পরিমাপ কার্যক্রমের সাত বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যকার আতিকুস সালাম আতিক রাহি এর সভাপতিত্বে বক্তারা এসব কথা বলেন।
‎অনুষ্ঠানে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মুক্তা আহমদ, ইব্রাহীম খলিল, বরকতিয়া সুপার মার্কেট সাবেক সভাপতি সিরাজউদ্দিন, বর্তমান সভাপতি  আং লতিফ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, আতিকুর রহমান আফিক, আমিন উদ্দিন, মাসুম আহমদ, মুক্তাদিও আহমদ, নুরুল ইসলাম খলিল, টিপু আহমদ।
‎লুৎফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাহেরুল ইসলাম।
‎উল্লেখ্য, জুলকার নায়েন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা কর্মসূচি পরিচালনা করে আসছে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পবিত্র রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ উপলক্ষে সহায়তা প্রদান এবং বিভিন্ন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানে বেশ কিছু সংখ্যক রোগীদের ব্লাড প্রেসার ও ডায়াবেটিক পরিমাপ করেন দুলাল আহমদ, লুৎফুর রহমান ও নুরুল হক।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World