ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীদাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমমালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবিশ্বনাথে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত২০২৭ সালে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানাল রয়টার্সপ্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনসরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বানশেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
ব্রেকিং নিউজ

বিশ্বনাথে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত

বিশ্বনাথ  প্রতিনিধি-

‘রপ্তানিমুখি প্রাণি সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সমনে রেখে সিলেটর বিশ্বনাথে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার।
সভার শুরুতে স্বাগত ব্যক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস শহীদ হোসেন। এবং খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের আজাদ মিয়া।
আলোচনা সভায় বক্তারা, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের সমস্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হলে খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে ও উদ্যোগ নিতে হবে।, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারী প্রমূখ।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World