ঢাকা, রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা প্রিন্স’ও একই পরিবারের ৫ সদস্য’সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশজকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডতৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইনপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফল হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিলশতবর্ষ উদযাপন উপলক্ষে দি এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধনকালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপিএইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই নেতাজামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতাবারে তাহসিফের সঙ্গে সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
খেলাধুলা

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

স্পোর্টস ডেস্ক-

ব্যালন ডি’অরের কোপা ট্রফির ভোটে বড় এক চমক দেখিয়েছেন লিওনেল মেসি। কোপা ট্রফি পান অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের মধ্যে সেরা খেলোয়াড়। সেই ভোটে মেসি বুন্দেসলিগার এক তরুণকে নিজের সেরা তিনে রেখেছেন।

ব্যালন ডি’অরের আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল ভোটের তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বায়ার লেভারকুজেনের তরুণ ইব্রাহিম মাজাকে সেরা তিনে রেখেছেন কেবল মেসি। আর কোনো জুরি তাকে এই তালিকায় রাখেননি।

প্রতিবছর কোপা ট্রফি দেওয়া হয় ২১ বছরের নিচের সেরা খেলোয়াড়কে। এই ভোটে শুধু ব্যালন ডি’অর জয়ীরা ভোট দিতে পারেন। ভোটারদের মধ্যে আছেন মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও উসমান দেম্বেলে। জার্মানির হয়ে আছেন লোথার ম্যাথাউস, ম্যাটিয়াস জামার ও কার্ল-হাইনৎস রুমেনিগে।

বেশির ভাগ জুরি তাদের সেরা তিনে রেখেছেন বার্সেলোনার দুই কিশোর লামিন ইয়ামাল ও পাউ কুবার্সিকে। সঙ্গে ছিলেন পিএসজির ওয়ারেন জাইর-এমেরি। মেসিও ইয়ামাল ও কুবার্সিকে বেছেছেন। কিন্তু তৃতীয় জায়গাটি তিনি দিয়েছেন মাজাকে।

মেসির এই সিদ্ধান্তের কারণ নিয়ে আর কোনো তথ্য আসেনি। তবে ২০ বছর বয়সী মাজা ২০২৬ বিশ্বকাপে মেসির বিপক্ষে খেছেন, কে জানে সেই ম্যাচেই তাকে মুগ্ধ করেছেন কি না!

গ্রুপ জে-র প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেসির আর্জেন্টিনা ও মাজার আলজেরিয়া। মাজা মাঠে ছিলেন ৮২ মিনিট। মেসি উঠে যান ৮০ মিনিটে। ম্যাচে আলজেরিয়া হারে ৩-০ গোলে। মাজার তেমন কিছু উদ্‌যাপন করার ছিল না।

এরপর আলজেরিয়া জর্ডানকে হারায় এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে। তাতে তারা শেষ ৩২-এ ওঠে। সেখানে সুইজারল্যান্ড তাদের ২-০ গোলে হারিয়ে বিদায় করে। মাজা চারটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন। কিন্তু কোনো গোল বা অ্যাসিস্ট পাননি।

গ্রীষ্মের পর থেকে ক্লাব পর্যায়ে ইবরাহিম মাজা অনেক ভালো করছেন। বায়ার ০৪ লেভারকুজেনে তিনি নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে নিয়মিত খেলছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ১১ ম্যাচ খেলে তিনি তিনটি গোল করেছেন ও তিনটি করিয়েছেন।

মাজা ২০২৫ সালের গ্রীষ্ম থেকে ক্লাবটিতে খেলছেন। তার চুক্তি ২০৩০ সাল পর্যন্ত।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই