ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলপীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবারসিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপনতাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিতবিশ্বনাথে ১০টি হতদরিদ্র পরিবার পেল এমপি মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তাতাসকিনের জোড়া আঘাত, শুরুতেই ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজবিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
ব্রেকিং নিউজ

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলম

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক বুধবার (৪ নভেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার ও একইসঙ্গে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। তিনি বলেন, সরকারের এ ধরনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের মতামত, সামর্থ্য ও দুর্ভোগের প্রতি শ্রদ্ধাশীল কোনো গণতান্ত্রিক সরকার এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না। অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তিনি।

বৈঠকে নভেম্বর মাসে কেন্দ্রীয় সার্কুলারের আলোকে সদস্য সংগ্রহ মাস হিসেবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বশীল সভা, দাওয়াতি মাহফিল, আলোচনা সভা ও নতুন সদস্য সংগ্রহ করা সহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বি.কে.এম মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েস আহমদ, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সমাজকল্যাণ সম্পাদক হাজি আব্বাস জালালী, ক্বারী মাওলানা আবুল হোসাইন, হাফিজ তারেক হাসান, মাওলানা বুকাইর আহমদ, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ তফজ্জুল হক, মুফতি মোস্তফা আহমদ প্রমুখ।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই