ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার ‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদানজকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারেজুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন ‎প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য জুলকার নায়েনজাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারেসিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তারেকনারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সিলেটে বিভাগীয় সংলাপযুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদপ্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নির্বাচিত সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সিলেটের মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত (জকিগঞ্জ সি.আর মামলা নং-৮৫/২০২০ ইং) আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

‎মামলার নালিশ ও বিবরণ অনুযায়ী, মেসার্স মেঘনা অটোমেটিক রাইস মিল (বিসিক শিল্পনগরী গোটাটিকর, মোগলাবাজার, সিলেট)-এর পরিচালক বাংলাদেশ সরকারের খাদ্য বিভাগের চুক্তির ভিত্তিতে সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করে পুষ্টিসমৃদ্ধ করে জকিগঞ্জ থানার খাদ্যবান্ধব কর্মসূচির নির্ধারিত ডিলারদের নিকট সরবরাহ করেন।  ২০২০ সালের ২৫ এপ্রিল  তারিখে বাদীর প্রতিষ্ঠানের একটি কার্গো ট্রাক ৫৭০ বস্তা পুষ্টি চাল নিয়ে রাত আনুমানিক ১২টার দিকে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে পৌঁছে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবস্থান নেয়।

‎পরদিন ২৬ এপ্রিল ২০২০, রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ট্রাক থেকে চালের বস্তাগুলো আনলোড করার সময় ১নং আসামী মো. আবুল হোসেন খানের হুকুমে অন্যান্য আসামীসহ আরও প্রায় ১০০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকটি ঘেরাও করে। এ সময় ট্রাক ড্রাইভারকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা ২৬২ বস্তা চাল লুটপাট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

Ads World

‎নালিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবশিষ্ট ৩১১ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করে এবং ড্রাইভার ও হেলপারকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে জকিগঞ্জ থানা কর্তৃপক্ষ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে উল্টো বাদীকেই জকিগঞ্জ থানার মামলা নং-২৪ (তারিখ: ২৬/০৪/২০২০ ইং) যার জকিগঞ্জ জি.আর. ৯৯/২০২০ ইং মামলায় আসামিভুক্ত করে গ্রেপ্তার দেখায়। দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে এবং কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিলম্বে বাদী  ২০২০ সালের ১১ অক্টোবর  দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩৪১/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারায় আদালতে এই নালিশি মামলাটি দায়ের করেন।

‎কারাগারে পাঠানো ২৫ জন আসামি হলেন, খলাদাপনিয়া গ্রামের মন্তজির আলী খাঁনের ছেলে মো. আবুল হোসেন খাঁন (৫০), মাতারগ্রাম গ্রামের আয়াছ আলীর ছেলে বিলাল আহমদ (৪০), শিবেরচক গ্রামের আলাই মিয়ার ছেলে মোস্তফা উদ্দিন (৩৫), খলাদাপনিয়া গ্রামের মাহমদ আলীর ছেলে লোকমান মিয়া (৩৭), পূর্ব শাহজালালপুর গ্রামের মৃত মস্তকিন আলীর ছেলে মইয়ব আলী (৪৫), পশ্চিম শাহজালালপুর গ্রামের মৃত মাখই মিয়ার ছেলে নাজির আহমদ (৩০), পূর্ব শাহজালালপুর গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে কুটু মিয়ার ছেলে ছলু মিয়া (আব্দুছ সালাম) (৪২), হাতিডহর গ্রামের মৃত তমু মিয়া (জমির আলী)-এর ছেলে আহমদ আলী বলাই (আলী আহমদ) (২৮), পূর্ব শাহজালালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে হানাই মিয়া (আব্দুল হান্নান) (৪০), মাতারগ্রাম গ্রামের মৃত কটু মিয়ার ছেলে হোছন মিয়া (৩৭), রসুল গ্রামের মাখন মিয়ার ছেলে সুন্দর আলী আলাউদ্দিন, কলাকুটা গ্রামের মুছই মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৩৭), মাতারগ্রাম গ্রামের রেহমান মিয়ার ছেলে শামীম আহমদ (৩৭), শিবেরচকের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল বাছিত (৩০),নান্দিশ্রী গ্রামের মৃত তছদ্দর আলী চৌধুরীর ছেলে নোমান উদ্দিন চৌধুরী(৪৫), খাসেরা গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জামিল আহমদ (৩০),নওয়াগ্রাম, খলাদাপনিয়া গ্রামের মৃত মেখাই মিয়ার ছেলে মো. আব্দুস শুকুর (৪৫), পাগলীরপার, খলাদাপনিয়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে আ. মুমিন (৩০), তোপখানা, নওয়াগ্রাম গ্রামের মৃত বদরুল ইসলামের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫), সুনারচক গ্রামের মো. ফারুখ মিয়ার ছেলে সুজন আহমদ (৩০), নগরকান্দি গ্রামের মৌলভী আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন (২৯), দেওয়ানচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদ (২৮), দরগাবাহারপুরের মৃত আব্দুল মন্নানের ছেলে রাহেল আহমদ (২৬),মাতারগ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম(৪৫), ও তোপখানা খলাদাপনিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে ইসলাম উদ্দিন( ৪৫)।

‎বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, করোনা মহামারীকালীন সময়ে প্রকাশ্য দিবালোকে আসামীরা রাজপথে ২৬২ বস্তা চাল লুট করেছিল,বিষয়টি তখন সারা দেশে চান্চল্যের সৃষ্টি করে। পিবিআই দীর্ঘ তদন্তের পর আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত করে মাননীয় আদালতে প্রতিবেদন প্রদান করে।বাদীপক্ষে শুনানীতে আরো অংশ নেন এডভোকেট মিসবাউজ্জামান খান জাকারিয়া, এডভোকেট জাহিদুল হক জাবেদ,এডভোকেট আব্দুল

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World