ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার৫১তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণাট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দামতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডেযুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতারনিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যানপ্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জাতীয়

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমানের পরিবর্তে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ডের প্রথম সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরির লক্ষ্যে বোর্ডের প্রথম সভা ডাকা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই