ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানবিধিমালা ব্যাটারি চালিত যানবাহনের উচ্ছেদ হিসেবে করা যাবে না: সংগ্রাম পরিষদ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিতসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্নশহীদ জিয়া দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন: সাহেদ আহমদ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকীশহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে: খন্দকার মুক্তাদিরসিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিতঅক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছেরসাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
ব্রেকিং নিউজ

শহীদ জিয়া দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রার পথ সুগম হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন। আজকের এই দিনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে দেশের সেবা করার পাশাপাশি তরুণ ও যুবসমাজকে সুসংগঠিত হয়ে দলের প্রতিটি নির্দেশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি রোববার (৮ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি রেজুয়ান আহমদ শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমদ খানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ মোস্তাক এবং জিয়া মঞ্চ সিলেট জেলার সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মুতি, সহ সভাপতি দিলাল মিয়া নোনা, যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সামি, ক্ষীড়া সম্পাদক শিপু, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা রানা আহমদ  প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই