ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার ‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদানজকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারেজুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন ‎প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য জুলকার নায়েনজাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারেসিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তারেকনারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সিলেটে বিভাগীয় সংলাপযুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদপ্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নির্বাচিত সংবাদ

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার ‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে থাকে। তাদের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি স্থাপন এবং পারস্পরিক শ্রদ্ধা। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং মতাদর্শের মধ্যে সমন্বয় অপরিহার্য। এর মাধ্যমে সকল মানুষের মধ্যে শান্তি এবং সহাবস্থানের সুযোগ তৈরি হয়।
মঙ্গলবার নগরীর বাগবাড়ীস্থ শ্রীশ্রীদুর্গা মণ্ডপে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শ্রীনিম্বার্কাব্দ ৫১২২তম জন্মজয়ন্তী উৎসব ও সেমিনারে বক্তারা আরো বলেন, বর্তমান অশান্ত বিশ্বে নিম্বার্ক দর্শন কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বিকেলে অনুষ্ঠিত সেমিনারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে ও সিলেট বাংলাদেশ ব্যাংক স্কুলের শিক্ষিকা পাপিয়া চৌধুরীর পরিচালনায় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (পিআরএল) অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীবিভু ভূষণ সেন।
সূচনা বক্তব্য রাখেন বাগবাড়ী মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী শ্রীযুক্ত সুধাময় দেব, প্রবন্ধ পাঠ করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শিলা সাহা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন শাবিপ্রবির বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য
দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় শ্রীশ্রীগুরুপূজা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাব্য স্মৃতি তীর্থ জয়ন্ত বিজয় চক্রবর্তী, বিকেল ৩টায় ‘শ্রীমদ্ভগবত গীতা’ পাঠ করেন বাগবাড়ীর শ্রীগোপেশ গোস্বামী), বিকেল ৪টায় ‘নিম্বার্ক দর্শন ও অন্যান্য ঐতিহ্যে গুরু’ শীর্ষক সেমিনার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীহট্ট ললিতকলা একাডেমি, সিলেটের পরিবেশনায় ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই উৎসবের প্রতিষ্ঠাতা শ্রীমন্ত শ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা। নিম্বার্ক প্রবন্ধন উপস্থাপন করেন অমিতা বর্ধন।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World