ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানবিধিমালা ব্যাটারি চালিত যানবাহনের উচ্ছেদ হিসেবে করা যাবে না: সংগ্রাম পরিষদ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিতসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্নশহীদ জিয়া দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন: সাহেদ আহমদ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকীশহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে: খন্দকার মুক্তাদিরসিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিতঅক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছেরসাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
ব্রেকিং নিউজ

৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, “৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক দিন।” এ সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সহ-সভাপতি শফিকুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমেদ, কোতোয়ালী তাঁতীদলের আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন সামেদ, এডভোকেট রুহিনা আক্তার, শাহপরান থানা তাঁতীদলের আহ্বায়ক মুর্শেদুর রহমান মুশেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক মাহবুবুর রহমান লোকমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া, মহানগর যুগ্ম আহ্বায়ক আলী আকবর খান, রাহেল আহমেদ সাহেল ও সাবেক ছাত্রদল নেতা দিলীপ পাল প্রমুখ।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই