ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
দীপদান উৎসবে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের আগ্রহদক্ষিণ সুরমায় মোছাব্বির আহমদ একাডেমির প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঅক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনেরশিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ ও দক্ষতা উন্নয়নে কাজ করছে গ্রীনওয়ে একাডেমি: প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধনকালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি২৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদার
ব্রেকিং নিউজ

দক্ষিণ সুরমায় মোছাব্বির আহমদ একাডেমির প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া এলাকায় তেমুকি বাইপাস রোডের পাশে অবস্থিত মোছাব্বির আহমদ একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলার ১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মোছাব্বির আহমদ মেধাবৃত্তি পরীক্ষা’-এ অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ আহমদের সহধর্মিণী ও বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সালমা বাসিত উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রবাসী কমিউনিটি নেতা হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব রুস্তম আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবির হোসেন, রোমান আহমদ, জেসমিন বেগম, জাহিমা বেগম, নুসরাত জাহান দীপা, বোরহান উদ্দিন, আদনান আহমদসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ২ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১ হাজার টাকা।
পরীক্ষার ফলাফল আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ঘোষণা করা হবে। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্ভাব্য ১৬ ডিসেম্বর ২০২৬ তারিখে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রথমবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই