ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠানচোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমানযুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্নসিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভাজনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপিগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্সগোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরুকুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার করে পুলিশবিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবেডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ
খেলাধুলা

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক-

আইপিএলের সর্বশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। এর প্রভাব পড়ে ক্রিকেট অঙ্গনেও। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। পাশাপাশি ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

Ads World

এবার নতুন আইপিএল আসরকে সামনে রেখে আবারও নিলামে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে আসন্ন মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এই নিলাম।

নিলামের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজের পাশাপাশি এবার নিলামে নাম জমা দিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পাওয়ার সুযোগ হয়েছিল কেবল মোস্তাফিজের।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই