ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

লুৎফর সিকদার গোপালগঞ্জ-

গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ এবং জেলা প্রশাসন স্কুলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে রাত ৯টার ‍দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিছু শব্দ আমরা শুনেছি। সামনে কালিপূজা চলছে, তাই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে আমাদের টহল টিম রয়েছে, তবে মহাসড়কে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই