ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপিবিদেশি বিনিয়োগ আনলেই মিলবে প্রণোদনা, নীতিমালা জারি১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াতদেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীটুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা!ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় মানব পাচার ও নির্যাতন করে মুক্তিপণ আদায়বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোকহাজী ফারুক আহমেদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশবিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু
ব্রেকিং নিউজ

জকিগঞ্জে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ মহিদপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আমেজে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত সিকান্দার আলী মসজিদ ও একাডেমির উদ্যোগে মসজিদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবিত্র আল-কোরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে উপস্থিত মুসল্লিদের মুগ্ধ করেন দেশ-বিদেশের প্রখ্যাত আন্তর্জাতিক কারীগণ। সম্মেলনে তেলাওয়াত করেন তানজানিয়ার শাইখ ঈদি শাবান, মিসরের শাইখ হাসান ফাতহি আসাদ, পাকিস্তানের মুফতি শাহাব উদ্দিন এবং বাংলাদেশের শাইখ আব্বাসউদ্দীন (চট্টগ্রাম)।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন সিকান্দার আলী মসজিদ ও একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক চৌধুরী এবং আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আর এস রাহিম চৌধুরী।

Ads World

জামেয়া শাহ ওলিউল্লাহ রইছুল উলুম সিলেটের নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় ওয়াজ মাহফিলে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন—ঢাকার জামেয়া বারিধারার সিনিয়র মুহাদ্দিস মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমুল উলুম-এর নায়েবে মুহতামিম মুফতী মাসউদ আহমদ চৌধুরী এবং প্রবীণ আলেম মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী। এছাড়াও আমন্ত্রিত বক্তা হিসেবে আলোচনা করেন মুফতী হিদায়াতুল্লাহ খান আযাদী, মাওলানা জুনায়েদ আল হাবিব (কুমিল্লা) ও মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ (ঢাকা) সহ দেশের বরেণ্য নবীন ও প্রবীণ উলামায়ে কেরাম।

মাহফিল চলাকালে বিশেষ আকর্ষণ হিসেবে হামদ, নাত ও জাগরণী নাশীদ পরিবেশন করে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের প্রধান পরিচালক ও দেশনন্দিত নাশীদ শিল্পী আব্দুল করিম দিলদার এবং স্থানীয় শিল্পী দেলওয়ার বিন মতিন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়া আঙ্গুরার মুহাদ্দিস মাওলানা আব্দুল খালিক কাসেমী, শাহবাগ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কমর উদ্দিন, শাহবাগ জামেয়া মাদানিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী ইবাদুর রহমান কাসেমী, মহিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন, শরিফাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা রশীদ হানাফিসহ স্থানীয় প্রশাসনিক, সামাজিক ও বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন পাকিস্তান পার্লামেন্ট জামে মসজিদের খতিব মাওলানা খুরশিদ আলম।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World