ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী’কে গ্রেফতারজননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিলেটের ৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিম গঠননির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনকর্মীসভা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদএক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজলআধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীনরোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল
ব্রেকিং নিউজ

জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিলেটের ৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিম গঠন

নগরীর সার্বিক শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডকে ৭টি গ্রুপে ভাগ করে বিশেষ টিম গঠন করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই টিমগুলো ঘোষণা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) থেকে এসব টিমের নেতাকর্মীরা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দলীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত প্রতিটি টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া স্ব-স্ব এলাকার মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব এবং সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই টিমগুলোতে সম্পৃক্ত রয়েছেন।
গ্রুপ-এ (১ থেকে ৭ নং ওয়ার্ড): চৌহাট্টা, দরগা গেইট, রিকাবীবাজার, মীরের ময়দান, সুবিদবাজার, দর্শন দেউড়ী, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, শাহী ঈদগাহ, চৌকিদেখী, মজুমদারী ও লিচুবাগান এলাকা।
গ্রুপ-বি (৮, ৯, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড): পাঠানটুলা, মদিনা মার্কেট, বাগবাড়ী, বর্ণমালা, পনিটুলা, আখালিয়া, নয়াবাজার, শাবিপ্রবি এলাকা, ডরিয়া, গোয়াবাড়ী, নতুন বাজার, বিজিবি এলাকা, তেমুখী, কুমারগাঁও, নাজিরগাঁও, নয়া খুরুমখলা, মইয়ারচর ও নোয়াপাড়া এলাকা।
গ্রুপ-সি (১০ থেকে ১৫ নং ওয়ার্ড): ঘাসিটুলা, শামীমাবাদ, কানিশাইল, বেতরবাজার, নবাব রোড, ভাতালিয়া, রিকাবীবাজার, কাজলশাহ, মধুশহীদ, কুয়ারপাড়, শেখঘাট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তোপখানা, মাছুদিঘীর পাড়, দাঁড়িয়াপাড়া, বন্দরবাজার, জিন্দাবাজার, ছড়ারপার, ধোপাদিঘীরপার, জল্লারপার, কালীঘাট, তালতলা, সুবহানিঘাট, বারুতখানা, চালিবন্দর, জেল রোড, যতরপুর ও নাইওরপুল এলাকা।
গ্রুপ-ডি (১৬ থেকে ২১ এবং ৩৬ নং ওয়ার্ড): নয়াসড়ক, কুমারপাড়া, কাজীটুলা, মিরাবাজার, সবুজবাগ, শাহী ঈদগাহ, টিবি গেইট, রায়নগর, টিলাগড়, শাপলাবাগ, শিবগঞ্জ, উত্তর বালুচর, আল ইসলাহ, নয়াবাজার ও কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা।
গ্রুপ-ই (২২ থেকে ২৪ এবং ৩১ থেকে ৩৫ নং ওয়ার্ড): শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, মেন্দিবাগ, শাহপরান গেইট, শাহজালাল উপশহর, কুশিঘাট, মুরাদপুর, পূর্ব শাপলাবাগ, টুলটিকর আবাসিক এলাকা, খাদিমপাড়া, উপশহর আবাসিক এলাকা, বহর কলোনি ও বাহুবল আবাসিক এলাকা।
গ্রুপ-এফ (২৫, ২৬, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ড): হুমায়ুন রশিদ চত্বর, কায়েস্থরাইল, বারখলা, মোমিনখলা, ভার্থখলা, চাঁদনীঘাট, চন্ডিপুল, ঝালোপাড়া, কদমতলী, সাধুরবাজার, বরইকান্দি, টেকনিক্যাল রোড, গাংগু, সুনামপুর, নিয়ামতপুর, ধরাধরপুর, লাউয়াই, বদিকোনা, চান্দাই, দাউদপুর, শিববাড়ী ও রেল গেইট এলাকা।
গ্রুপ-জি (২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড): আলমপুর, গোটাটিকর, কুচাই, পশ্চিমভাগ, সারপিং, তৈয়ব কামাল, শ্রীরামপুর, বাইপাস রোড ও শিববাড়ী এলাকা।   বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়ার্ডসমূহের নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World