ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী’কে গ্রেফতারজননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিলেটের ৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিম গঠননির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনকর্মীসভা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদএক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজলআধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীনরোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল
ব্রেকিং নিউজ

নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন, আমি আপনাদের সেবক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা আমাকে ছোটবেলা থেকেই চেনেন ও জানেন, আমার রাজনৈতিক পরিচয়ও আপনাদের জানা। আমি শুধু রাজনৈতিক নেতা নই, আমি আপনাদেরই একজন।
তিনি আরও বলেন, দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। মহান আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। এ লক্ষ্যে আমি দলমত নির্বিশেষে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ইসলামগঞ্জ বাজারে ১নং জালালাবাদ ইউনিয়নবাসীর আয়োজনে সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরুব্বি বিলাল খানের সভাপতিত্বে ও ১নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নজির আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আল আমিন আহমদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ আলী বাবুল, সাবেক ইউপি সদস্য লনি কান্ত বিশ্বাস, প্রবীণ মুরুব্বি আব্দুল হক, আব্বুস আলী, কবির খান, পাকি মিয়া, উসমান খাঁন, ইলিয়াস আলী, আমিনুল হক, নুর উদ্দিন, আব্দুল কুদ্দুস, নুর আলী, সুরুজ আলী, বশির আহমদ, কালাই মিয়া কালা, সমর আলী সমর, কাচা মিয়া, মছব্বির ও আনছার আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মো. ইসলাম উদ্দিন একজন সৎ ও সজ্জন ব্যক্তি। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, এলাকার বিভিন্ন সমস্যা সমাধান এবং সালিশ-বৈঠকে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে ভূমিকা রেখে আসছেন। বক্তারা আশা প্রকাশ করেন, দল থেকে মনোনয়ন পেলে এই প্রবীণ নেতাকে বিপুল ভোটে বিজয়ী করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ করে দেওয়া হবে।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World