বিশ্বনাথ প্রতিনিধি-
সিলেট জেলা স্টেডিয়ামে ১৪টি দলের অংশগ্রহনে শুরু হওয়া ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশ গ্রহন করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি।
বর্ণিল আয়োজনে দুই বারের চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানের সহযোগীতায় ছিলো বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। আগামী রবিবার ২৯ নভেম্বর বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের সাথে প্রতিদ্ব›িদ্ধতা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল।
উপজেলা পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে এবং উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জার্সি উন্মাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও বর্তমান সংসদ সদস্য তাহমিনা রুশদির লুনার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আরবাব ইলিয়াস অর্নব।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (তদন্ত) সুজন আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আরব খান, উপজেলা ছাত্রদলের সভাপতি পবেল আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, ইউকে প্রবাসী ও উপজেলা ফুটবল দলের জার্সি ডিজাইনার আবু মনসুর।
জার্সি উন্মোচন অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন ক্রীড়া সংগঠক দিলোয়ার হোসেন। এসময় অনুষ্ঠানে খেলোয়াড়-কোচ, সাংবাদিক, সংগঠক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









