ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মিলনমেলালন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননাদীপদান উৎসবে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের আগ্রহদক্ষিণ সুরমায় মোছাব্বির আহমদ একাডেমির প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঅক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনেরশিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ ও দক্ষতা উন্নয়নে কাজ করছে গ্রীনওয়ে একাডেমি: প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধনকালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি২৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচি
ব্রেকিং নিউজ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন

পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় জিন্দাবাজারস্থ সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সহিদ খাঁন, জেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: সুরুজ আলী, মহানগরের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মনাফ খাঁন, জেলা যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মছদ্দর আলী, জেলার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: খালিক উদ্দিন, মহানগরের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: জমির উদ্দিন, জেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম, মহানগরের সদস্য বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাম মিয়া, জকিগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিলেট সদর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, কানাইঘাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছানাওর আলী, গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার আহ্বায়ক আসলাম খান স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, জগলু হোসেন,মিলাদ হোসেন, সদস্য সচিব নূর মোহাম্মদ খান তাইফুর, সদস্য মো: জাবেল আহমেদ, ইন্দ্র ভূষণ দাস বিপ্লব, মো: আতাউর রহমান, মাহফুজ আহমেদ রাজু, সাইদুর রহমান এপলু,হাব্বিুর রহমান হাবিব, সেলিম আহমেদ, মতিউর রহমান রাজা, দুলাল আহমেদ দুলাল, সাইফুল ইসলাম উজ্জ্বল, সাইদুল ইসলাম, মুমিন আহমেদ, মহিউদ্দিন,  ফিরোজুল হক, শাপলা বেগম, শ্যামল দেবনাথ, সিলেট মহানগরের আহ্বায়ক প্রাণেশ দেব, যুগ্ম আহ্হ্বায়ক জামিল আহমেদ, মো: হাসান, কাউছার হোসেন খান, সদস্য সচিব, মো: সুহেল আহম্মাদ, সদস্য মনজুর হাসান মিশু, কবির হোসেন, মো: শাহ আলম, লিয়াকত মিয়া, রাহুল সেনদ্বীপ, ছাব্বির আহমেদ স্বাদী, দীপজল পাত্র, মো: শহিদ উল্লাহ, মো: দেলোয়ার হোসেন, মির্জা আবুল হাসিম অভী, শামসুল হক, মো: আব্দুল করিম, মো: রমজান আলী, সোয়েল আহমেদ, জ্যোতি বেগম,  সাগর চন্দ্র দাস প্রমুখ।
মানববন্ধন শেষে কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায় ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও অপমানজনক। বক্তারা সারা দেশে মুক্তিযোদ্ধাদের ওপর ঘটে যাওয়া যেকোনো অন্যায়, অবিচার ও হয়রানির অবসান এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।-বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই