ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপিবিদেশি বিনিয়োগ আনলেই মিলবে প্রণোদনা, নীতিমালা জারি১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াতদেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীটুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা!ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় মানব পাচার ও নির্যাতন করে মুক্তিপণ আদায়বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোকহাজী ফারুক আহমেদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশবিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু
জাতীয়

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

নিউজ ডেস্ক –

পুলিশের আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, যারা দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads World

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’র চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আইজিপি দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ভূমিকা রয়েছে। তিনি ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

Ads World

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেন। এ সময় অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ।

এ সময় অনুষ্ঠানে শিশুরা এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি, রানার আপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেএমপি, রানার আপ হয়েছে সিএমপি দল। উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি এবং রানার আপ চট্টগ্রাম রেঞ্জ। কারাতে ইভেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার আপ হয়েছে সিএমপি।

পরে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ (রোববার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World