ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিলবিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচনযারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপিবিদেশি বিনিয়োগ আনলেই মিলবে প্রণোদনা, নীতিমালা জারি১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াতদেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীটুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা!ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় মানব পাচার ও নির্যাতন করে মুক্তিপণ আদায়বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোকহাজী ফারুক আহমেদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
নির্বাচিত সংবাদ

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি-

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর উপজেলা সহ জেলার অন্য সব উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। কাশিয়ানীর ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনেই মশাল মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর একাধিক স্থানে আকস্মিক এসব কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে লকডাউন কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান জানান দেন।

Ads World

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি চলাচল করছিল। টহল গাড়ির উপস্থিতির মধ্যেই মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, কোটালীপাড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি লেক পার্ক ঘুরে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়াও এর ব্যতিক্রম নয়। আগামীকালও মশাল মিছিল চলবে। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করতে হবে।

একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করার খবর পাওয়া গেছে।

লকডাউন কর্মসূচির আগে সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে একযোগে এসব কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Ads World

সব মিলিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World