ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণসিলেটে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদে বিভাগীয় অনলাইন প্রেসক্লাব এর মানববন্ধনফতুল্লায় মাদ্রাসায় আগুন, দগ্ধ ও আহত হয়েছেন ৪৮সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদ সভা এবং সাংবাদিকদের উপর হামলাকারীদের শাস্তি ও ওসমানী হাসপাতালের সেবার মান বৃদ্ধির দাবীতে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিতসিলেট জেলা কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনগণমানুষের সামনে জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : কয়েস লোদীপোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষেরএনভিডিয়া প্রধানকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ, যা বলল চীনহাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়াহাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি
জাতীয়

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে

নিউজ ডেষ্ক::

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ করে দেওয়া একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।

পাসপোর্ট চাওয়াটা শেখ হাসিনার কৌশল কি না তা খতিয়ে দেখবে সরকার।

তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।

দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুনসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।

ট্যাগ: ,

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই