ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালশেখ হাসিনা.শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২-৩ হাজার মানুষসাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়গোপালগঞ্জে কাউন্সিলর আল আমিন বিশাল মিছিলহাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যুবড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান কয়েস লোদীইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্নপ্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল নেতা রুবেলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতসকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলম
ব্রেকিং নিউজ

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

নিউজ ডেস্ক –

‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়’— বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রায় ১৪ বছর আগের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সেই বক্তব্য। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

Ads World

২০১২ সালের ২৬ ডিসেম্বর রাজধানীতে একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগকে নিয়ে এ মন্তব্য করেছিলেন খালেদা জিয়া। সে সময় তিনি ছিলেন বিরোধীদলীয় নেতা। জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন সরকারব্যবস্থা, যুদ্ধাপরাধের বিচার এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা চলছিল। দুই দলের নেতাদের পালটাপালটি বক্তব্যে উত্তপ্ত ছিল রাজনৈতিক পরিস্থিতি।

দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় খালেদা জিয়ার সেই বক্তব্য আবার সামনে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতার খবর প্রকাশের পর পুরোনো বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকে।

যেভাবে বাড়ছে আওয়ামী লীগের সহিংসতা

২০২৪ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের মিছিল ও কর্মসূচির খবর আসার পাশাপাশি হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

Ads World

চলতি মাসের শুরুতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় যানবাহন ও ট্রেনে আগুন দেওয়া, ভাঙচুর এবং ককটেল হামলার অভিযোগ ওঠে।

আওয়ামী লীগের এসব সহিংসতার ঘটনায় গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিএনপি নেতাকর্মীসহ ৮ জন নিহত হয়েছে।

এর মধ্যে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় গত ১৮ নভেম্বর বিএনপির দুই নেতা নিহত হযন।

আগের দিন ১৭ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন।

এর আগে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতা ঘটে। বিভিন্ন স্থানে থানা আক্রমণ, যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়।

ক্রমাগত সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পুলিশও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও বিভিন্ন স্থানে নাশকতা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আওয়ামী লীগ প্রশ্নে সরকারের অবস্থান

সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি না, নাকি নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন রয়েছে।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অবস্থান প্রমাণ করেছে। এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী তার সমর্থকদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নির্দেশ মানুষ দেখেছে বলেও সংসদে উল্লেখ করেন তিনি।

এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন করা হবে। তার এ বক্তব্যও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্র ও সহিংসতার হোতাদের মোকাবিলা করবে। যেখানে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে সরকার সেই ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, যেখানে রাজনৈতিক কর্মসূচি প্রয়োজন হবে, সেখানে বিএনপি কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাবে। আওয়ামী লীগের সহিংসতা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World