নিউজ ডেস্ক –
রংপুরে নাশকতার ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো। গ্রাম থেকে শহরের বিভিন্ন এলকায় তারা সংগঠিত হচ্ছে।
সরকারের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর দমনপীড়নেও তারা জীবনবাজি রেখে গোপনে বিভিন্নস্থানে মিছিল-মিটিং করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত নগরীর পর্যটন পাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে।
বাসটি পর্যটন মোটেলের ওই সড়কে দাঁড়িয়ে পার্ক করা ছিল। বাসে কোনো যাত্রী ও চালক সে সময় ছিল না।
জানা গেছে, প্রতিদিন একটি কোচিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাওয়া আসার কাজে বাসটি ব্যবহার করা হতো। রাতে ঘটনাস্থলে বাসটি রাখা ছিল।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখনো মালিকপক্ষ কোনো অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।










