ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান কয়েস লোদীইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্নপ্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল নেতা রুবেলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতসকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমআদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধনপুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতনঅধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভাগোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগবিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপিটুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ
ব্রেকিং নিউজ

অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা

বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজসেবক এবং রোটারি ক্লাব অব জালালাবাদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে ক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের সভাপতি অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীরের সভাপতিত্বে শুক্রবার রাতে মানিক পীর সড়কের নিজস্ব অফিসে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন পিডিজি প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, এমপিএইচএফ, ক্লাবের সাবেক সভাপতি পিডিজি শহীদ আহমেদ চৌধুরী, পিএইচএফ; সাবেক সভাপতি আলহাজ আতাউর রহমান, সাবেক সভাপতি এম. এ. মালিক হুমায়ুন।

বক্তারা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন, চিকিৎসাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান এবং বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Ads World

তাঁরা বলেন, পেশাগত জীবনে তিনি যেমন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন তেমনি শিক্ষা ও সমাজসেবায়ও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা বলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি হিসেবে ১৯৮৮–৮৯ রোটাবর্ষে তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও মানবসেবামূলক কর্মকাণ্ড ক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শোকসভায় মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রোটারিয়ান আশিকুর রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World