ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
প্রশাসক বরাবর স্মারকলিপি সিসিকের ২৪১ কর্মচারীর, ৭ দিনের আল্টিমেটামে আন্দোলনের হুশিয়ারিসিলেট বিভাগ ও জেলা পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন মো. কামালব্যাটারি চালিত যানবাহনের বিধিমালাকে স্বাগত জানালেও বেশ কিছু অস্পষ্টতা দুর করার আহ্বান সংগ্রাম পরিষদেরদক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকউচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদানঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দকে পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের অভিনন্দন ও শুভেচ্ছাকালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের সাথে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় ও স্মারকলিপি প্রদানওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলা: বিচার দাবি সাংবাদিক লেখক ঐক্য পরিষদেরগোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাকোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন
ব্রেকিং নিউজ

উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) বিকেলে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণ মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কোচ মোঃ আনোয়ার হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, চীন সরকারের আমন্ত্রণে ৫০ দিনের এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আমার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা। উশুর জন্মভূমি চীনে গিয়ে তাওলুর আধুনিক কৌশল, ফিটনেস ও কোচিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শিখেছি। আমার এই অর্জন আমি বাংলাদেশের উশুর উন্নয়নে এবং বিশেষ করে সিলেটের ছেলেমেয়েদের আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে তৈরি করতে কাজে লাগাতে চাই। তিনি আরও বলেন, চীন-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক এবং এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ উশু ফেডারেশন ও সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এবং হেনান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত বাংলাদেশের জন্য তাওলু উশু ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কোর্স শীর্ষক ৫০ দিনব্যাপী (১০ সেপ্টেম্বর-২৯ অক্টোবর ২০২৬) এই উচ্চতর প্রশিক্ষণ কোর্সটি চীনের হেনান প্রদেশের ঝেংঝুতে অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই