ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্নশহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিলব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশআট মাসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: সিলেটে রুহুল কবির রিজভীঅসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিজামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিলজামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁনজামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফএখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রীছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা
সিলেটের সংবাদ

ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল’র উপর সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ইন্টার্ন ডাক্তার কর্তৃক বরবর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়েছে ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। আজ বৃহস্পতিবার নগরীর মধুবনস্থ নিজস্ব কার্যালয়ে জরুরি সভায় এই প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, আমাদের সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, পেশাদার ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদল ইন্টার্ন চিকিৎসক বর্বর কায়দায় হামলা চালিয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং নগ্ন হস্তক্ষেপ।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চিকিৎসকদের কাজ হচ্ছে মানুষের সেবা করা এবং জীবন বাঁচানো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ তারা সেবামূলক পেশাকে ভুলে ক্ষমতার অপব্যবহার করছেন। ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাতে সাংবাদিক, রোগী এবং রোগীর স্বজনেরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। এই নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না। আমরা অবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায়, সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকবে না দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জরুরি সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি,  সহ-সাধারণ সম্পাদক এস এম সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, আজমল আলী প্রমুখ।  বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই