ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপিবিদেশি বিনিয়োগ আনলেই মিলবে প্রণোদনা, নীতিমালা জারি১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াতদেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীটুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা!ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় মানব পাচার ও নির্যাতন করে মুক্তিপণ আদায়বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোকহাজী ফারুক আহমেদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশবিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু
ব্রেকিং নিউজ

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের পিটার ড্যানিস পোগোস, লায়লা নিকোলাস পোগোস, স্যামুয়েল বেনজামিন পোগোস, ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন, পেটরন পলি ইসলাম, নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সিইও মো. আজিজুর রহমান প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ক্যাপ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
এ সময় ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন বলেন, ক্যাপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের কল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, নিকোলাস পোগোস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। তাঁদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি। তাঁরা দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ-এর বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় শুভকামনা জানান। পরিদর্শনকালে ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তারা অতিথিদের প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World