ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শাহ মোহাম্মদ জামাল উদ্দিনহবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগমসোমবারের ধর্মঘটের সঙ্গে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের কোনো সম্পৃক্ততা নেইগোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবারসরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রীগোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলমগোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিতবাঘের খাঁচায় আঠারো বছরের বাংলাদেশযে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত
ব্রেকিং নিউজ

গোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর ২০২৬-২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরহুম আখলাছ মিয়ার বাড়িতে আয়োজিত এক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে রুবেল আহমেদকে সভাপতি, আলতাব হোসেনকে সাধারণ সম্পাদক এবং আখলম হোসেনকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফখর, সহ-সভাপতি হুসেন আহমদ, সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক তামিম আহমেদ, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অলি আহমদ, প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আমান আহমেদ এবং ধর্ম সম্পাদক শাহান আহমেদ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মবরুল হোসেন, বকুল মিয়া ও শাহজাহান আলম।
সভায় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ধারাবাহিক অগ্রযাত্রা এবং দেশের বিভিন্ন দুর্যোগ ও আর্তমানবতার সেবায় সাবেক দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি রুবেল আহমেদ বলেন, এই সংগঠন আমাদের সবার, একে এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সমাজসেবা একটি ইবাদত। নিজ নিজ অবস্থান থেকে এই ইবাদতে শামিল হয়ে একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের কার্যক্রমে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আমরা যখনই কোনো বড় ইভেন্ট হাতে নিই, প্রবাসীরা তখন বড় ধরনের আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ান। তাঁদের এই অবদান ভোলার মতো নয়। বিশেষ করে জামাল আহমদ, রায়হান আহমদ, কামরান আহমদ, আং রশিদ, নিজাম উদ্দিন ও জসিম উদ্দিনসহ সকল প্রবাসীর প্রতি অনুরোধ, আগামীতেও আপনারা আপনাদের এই সহযোগিতার হাত প্রসারিত রাখবেন।
নিজের ওপর পুনরায় আস্থা রাখায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, বিগত দিনের মতো আগামীতেও আপনারা সংগঠনের মাধ্যমে মানবসেবায় নিজেদের উজাড় করে দেবেন বলে আমি বিশ্বাস করি। আমাকে ভালোবেসে আপনারা যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে তা পালনের চেষ্টা করব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপ্তাব আলী, জাবেদ আহমেদ, রাজিম আহমদ, রোমান আহমেদ, ইসলাম আহমদ, নাজমুল ইসলাম, মাহদী আহমেদ, সোহান, সোহাগ, এমরান, তানভীর, রামিম, নুরুল ইসলাম, লেচু মিয়া, আব্দুল বছির, ফয়াজ মিয়া, গিয়াস মিয়া, পংকি মিয়া, মুক্তার হোসেন, শাহার মিয়া, জুবের মিয়া, বাচ্চু মিয়া, আয়ান আহমদ ও তানজিল হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই