ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কেদৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজনমুসলিম নেতার পোস্টে শাকিরার মজার মন্তব্য ভাইরালসাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনএসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভনিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন নেতাকর্মিকে গ্রেফতারখাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপনজালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবাভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
ব্রেকিং নিউজ

জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবা

ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকদের নিয়ে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের জালালপুরের কাদিপুরে শামছুন্নেছা ওমেন্স কলেজে ২৬ জন বিদেশি চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৬ জন চিকিৎসক অংশ নেন। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
কর্মসূচির আয়োজকদের মধ্যে ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের অ্যাডভাইজার ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম (বিইএম), কবির আহমদ, গিয়াস উদ্দিন ও মামুনূর রশিদ।
আয়োজক সূত্রে জানা যায়, তাফিদা রাকিব ফাউন্ডেশন এর আগেও দুইবার বিদেশি চিকিৎসকদের নিয়ে বাংলাদেশে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সেই ধারাবাহিকতায় এবারও বিদেশি চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
শহরের কাছাকাছি গ্রামীণ জনপদ জালালপুরে এ ধরনের আন্তর্জাতিক চিকিৎসাসেবা কর্মসূচি স্থানীয় মানুষের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিদেশি চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World