ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারাব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিনরিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারিরইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারতআল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদোভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরগাজীপুরে পুলিশের ৩ ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহতগোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্যভাড়া বাসা থেকে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কে এই ছাত্রলীগের ডেভিডসীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

বিনোদন ডেস্ক –

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন বলে জানিয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান, ১০ বছরের সম্পর্ক ও দুই বছরের বেশি সময় ধরে তিনি বিবাহিত। ফারিন বলেন, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাঙ্ক্ষিত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।’

নিজের জীবনযাপন নিয়ে ফারিন বলেন, ‘শোবিজের রুটিন অনিয়মিত হলেও আমি কঠোর শৃঙ্খলা মেনে চলি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এ অভ্যাস গড়ে উঠেছে, আজও ধরে রেখেছি। শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ি, উঠি খুব ভোরে। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করি, ঘর গোছাই, শরীরচর্চা করি।’

তাসনিয়া ফারিন অভিনয় করেন নাটকে। ওটিটি মাধ্যমেও প্রতিভার ঝলক দেখিয়েছেন। নয় বছর আগে নাম লিখিয়েছিলেন সিনেমায়। কিন্তু সময়টা তার পক্ষে ছিল না। তাই তখন সিনেমাতে দেখা যায়নি তাকে। নাটকের জনপ্রিয়তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। দুই বছর আগে ‘ফাতিমা’ নামে সেই সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর চলতি বছর ‘প্রিন্স’ নামে একটি সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসাবে পরিচয়টা নিয়ে গেছেন আরও একধাপ উপরে। নায়ক হিসাবে পেয়েছেন শাকিব খানকে। কিন্তু নিজ নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ফারিন। অনেকের মতে, শাকিব খানের সিনেমা, নায়িকা হিসাবে ফারিন ছিলেন শুধুই অলংকার। তার কিছু করারও ছিল না।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই