ঢাকা, রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে “গোবিপ্রবি” বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতাবিশ্বনাথ জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা প্রিন্স’ও একই পরিবারের ৫ সদস্য’সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশজকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডতৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইনপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফল হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিলশতবর্ষ উদযাপন উপলক্ষে দি এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধনকালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপিএইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই নেতাজামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা
সিলেটের সংবাদ

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (এসবিএ) নভেম্বর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের বিজিবি সীমান্ত স্পন্দন ক্যান্টিনে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সংগঠনের জ্যেষ্ঠ ও পুরোনো সদস্যদের পাশাপাশি বর্তমানে নিবন্ধিত ব্যান্ডগুলোর সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রিতম দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন দেবের নাম ঘোষণা করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তম দেব ও দেবজ্যোতি দত্ত শাওন। সহসাধারণ সম্পাদক হয়েছেন সৌমিক শেখর রায় সাম্য। সাংগঠনিক সম্পাদক হেলন আমসে, কোষাধ্যক্ষ অনন্ত চক্রবর্তী, প্রচার সম্পাদক আবেলসন পথাম এবং সহপ্রচার সম্পাদক রবিনসন মনোর।
কমিটির কয়েকটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে। নতুন কার্যকরী কমিটির সদস্যরা পরবর্তী সময়ে নিবন্ধিত ব্যান্ডগুলোর যোগ্য সদস্যদের মধ্য থেকে এসব পদে দায়িত্ব বণ্টন করবেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নিবন্ধিত ব্যান্ডগুলোর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সদস্যদের নিয়মিত সংগীতচর্চার সুযোগ তৈরি করতে অনুশীলনের ব্যবস্থা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে অডিটোরিয়ামের গ্রিনরুমের নিরাপত্তা নিশ্চিত করার ওপর আলোচনা হয়, যাতে বহিরাগত কেউ সেখানে প্রবেশ করতে না পারে এবং শিল্পীরা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারেন।
সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সদস্যদের নিজ নিজ দায়িত্বের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার বিষয়েও মতামত উঠে আসে। উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় আলোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শ্রীমঙ্গলের ব্যান্ডসংগীত চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই