ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় মানব পাচার ও নির্যাতন করে মুক্তিপণ আদায়বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোকহাজী ফারুক আহমেদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশবিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপুমদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধাসাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোকজৈন্তাপুরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি; ব্যবস্থা নিতে মাদ্রাসা অধিদপ্তরে প্রতিবেদনক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিমমহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক সহ-সভাপতি সালিশ ব্যক্তিত্ব হাজী ফারুক আহমদ গত বুধবার রাত ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আছর নগরীর মাছিমপুরস্থ সি এন্ড বি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট ব্যবসায়ী সমিতি এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবিবৃতিতে এই শোক প্রকাশ করেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সভাপতি হাজী মকবুল হোসেনসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মরহুম হাজী ফারুক আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। জীবদ্দশায় তিনি মাছিমপুর সিএমবি (সি এন্ড বি) জামে মসজিদের মুতাওয়াল্লি, হযরত নাসির উদ্দিন শাহচট জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবক ও নিঃস্বার্থ সমাজকর্মীকে হারাল। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World