ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্নশহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিলব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশআট মাসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: সিলেটে রুহুল কবির রিজভীঅসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিজামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিলজামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁনজামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফএখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রীছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা
সিলেটের সংবাদ

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক –

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত সাংবাদিকদের হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসার টিকিট না দেওয়ার অভিযোগও অত্যন্ত উদ্বেগজনক। পরে তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের (এমজাস) আহ্বায়ক মাসুদ আহমেদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম।

এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। চিকিৎসকের মতো মহান পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে মানবিক আচরণ ও পেশাগত দায়িত্বশীলতা প্রত্যাশিত। অথচ সাংবাদিকদের ওপর হামলা এবং আহত অবস্থায় তাঁদের চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার, চিকিৎসাসেবা নিয়ে হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো পেশাগত পরিচয়ই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের অধিকার দেয় না।

এমজাসের নেতৃবৃন্দ সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের চিকিৎসা না দেওয়ার অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই