সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক সেনাবাহিনী ও র্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া পরিচয়ধারী ব্যক্তি’কে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার-১২/১১/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বাউন্ডারিসংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে সেনাবাহিনী ও র্যাব কর্মকর্তা পরিচয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও অর্থ আদায়ের অভিযোগে আসামী এস এন কে মোঃ শহীদুল ইসলাম (৪৬), পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা-আছিয়া বেগম, স্ত্রী-মোছাঃ নূরে মদিনা, স্থায়ী: গ্রাম-বিশমপুর, উপজেলা/থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা আটক করা হয়।
উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র্যাব ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ০৭ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ১৯:০০ ঘটিকায় বাদী জুবেল আহমদের (২৫) নিকট চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার চা, পান ও সিগারেট বিক্রির ভ্যানগাড়িটি মালামালসহ নিয়ে যান। পরবর্তীতে বাদীর সহযোগী এমরান আহমদ (২৭) নগদ ২,০০০ টাকা এবং বাদী বিকাশের মাধ্যমে দুই দফায় ৫,১০০ টাকা প্রদান করলে ভ্যানগাড়িটি ফেরত দেন। এছাড়া গত ১০ নভেম্বর রাত ২০:০০ ঘটিকায় তানভীর মিয়া (১৮)-এর নিকট থেকে আরও ১,০০০ টাকা চাঁদা আদায় করেন। সর্বশেষ ১২ নভেম্বর সকালে তানভীরের দোকানে গেলে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ পরিচয়পত্র চাইলে অভিযুক্ত তা দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন বক্তব্য প্রদান করায় তাকে আটক করা হয়। তিনি বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২৭, তারিখ- ১২/১১/২০২৬ খ্রি., ধারা- ১৭০/৩৮৫/৩৮৬, দ্য পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।









