ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যুবৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীরআওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতেভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারিডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারকরতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহবিগঞ্জে ট্রাকের সঙ্গে ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষেমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকারআইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটারচোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি
ব্রেকিং নিউজ

হবিগঞ্জে ট্রাকের সঙ্গে ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে

নিউজ ডেস্ক –

হবিগঞ্জের মাধবপুরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

Ads World

বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)।

নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

পুলিশ জানায়, একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ডভ্যান ঢাকা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে কভার্ডভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই