ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সেনাবাহিনী ও র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া পরিচয়ধারী ব্যক্তি’কে আটকসিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠানচোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমানযুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্নসিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভাজনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপিগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্সগোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরুকুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার করে পুলিশবিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
ব্রেকিং নিউজ

চোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমান

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। ১১ নভেম্বর বুধবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়ায় মৌমিকে সর্বমহলের শুভেচ্ছা জানানো সিলেটবাসীর জন্য অত্যান্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে নেই দৃষ্টি শক্তি, দেখতে পারছে না পৃথিবীর আলো তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই। সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে মনের শক্তি আর আত্ম বিশ^াস নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। তিনি মানব সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকার আশ^াস প্রদান করে বলেন, মৌমির এই সফলতা অনুসরণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ভালো ফলফল অর্জনে লেখাপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।

নেতৃবৃন্দ সাক্ষাৎকালে জিডিএফ পরিচালিত ‘জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’-এর দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা এবং একটি আধুনিক ভবন নির্মাণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে একটি আবেদন জমা দেন। আবেদন পত্রটি গ্রহণ করে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। এ সময় বিভাগীয় কমিশনার দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে উপহার প্রদান করেন। তিনি মৌমির অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Ads World

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।

এ সময় বায়জিদ খান বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জিডিএফ-এ তাহমিনা আক্তর মৌমির মত আরো অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রদানের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই