ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীগাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনকাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতিগত ৬ নভেম্বর গেদা মিয়া হত্যাকাণ্ড স্বামী আলাউদ্দীনকে নির্দোষ দাবি স্ত্রীররাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তারগোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরাহামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
বিশ্ব

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক –

দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

Ads World

বুধবার (১৮ নভেম্বর) থেকে গাজার মধ্যাঞ্চলে এ অভিযান শুরু হয়েছে। হামাস নিয়ন্ত্রিত এ অঞ্চলে ইসরাইলি ট্যাংক মোতায়েনের খবরও পাওয়া গেছে।

এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরাইলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আইডিএফ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের লক্ষ্য। হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরাইলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে আইডিএফ।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরাইল। এ রেখা গাজার ইসরাইলি বাহিনী ও হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করেছে।

Ads World

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ফিলিস্তিনের এই ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরাইলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরাইলি সামরিক যানও দেখা গেছে। সেখানে দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রয়েছে।

এদিকে গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেয়ার হুমকি ও বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস অভিযোগ করে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক মানুষকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে উঠছে।

সূত্র: এএফপি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World