ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরাহামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্যকোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিলনাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী’কে গ্রেফতারজননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিলেটের ৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিম গঠননির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনকর্মীসভা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদএক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?
ব্রেকিং নিউজ

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ-

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় পুনরায় হামলার আশঙ্কা তৈরি হওয়ায় দায়িত্বে থাকা অধিকাংশ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে নিজেদের ব্যক্তিগত সরঞ্জাম, সরকারি অস্ত্র ও থানার প্রয়োজনীয় মালামাল নিয়ে পুলিশ সদস্যদের পুলিশ লাইনের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় থানায় হামলার ঘটনার পর সেখানে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে বুধবার বিকেল নাগাদ থানায় অল্পসংখ্যক পুলিশ সদস্য ছাড়া অন্যদের উপস্থিতি দেখা যায়নি।

Ads World

থানায় অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অধিকাংশ সদস্যকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় জড়ো হয়ে হামলা চালান।

এ সময় থানার ভেতরে ভাঙচুর, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং থানা ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ঘটনায় স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

মঙ্গলবারের ওই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে থানার অধিকাংশ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানিয়েছেন।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World