ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্যকোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিলনাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী’কে গ্রেফতারজননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিলেটের ৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিম গঠননির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনকর্মীসভা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদএক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজলআধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন
ব্রেকিং নিউজ

কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ-

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রায় দুই বছর বন্ধ থাকায় কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে তাঁরা কার্যালয়ের তালা ভেঙে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত করেন। আগামী কাল ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার আহ্বানে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
মিছিল শেষে শিল্পকলা একাডেমির সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন মতিয়ার রহমান হাজরা। তিনি আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য কর্মসূচি ঘিরে সবাইকে সোচ্চার ও সচেতন থাকার কথা বলেন। বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন ওহিদুল ইসলাম হাজরা, কামরুল ইসলাম (বাদল),মাজহারুল ইসলাম (পান্না),আব্দুল হান্নান শেখ,ফজলুর রহমান (দিপু),বাবুল হাজরাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি চলাকালে আশপাশে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এ ছাড়া কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।কোটালীপাড়া উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World