ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কেদৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজনমুসলিম নেতার পোস্টে শাকিরার মজার মন্তব্য ভাইরালসাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনএসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভনিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন নেতাকর্মিকে গ্রেফতারখাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপনজালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবাভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
ব্রেকিং নিউজ

এসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সংসদ সদস্য এসএম জিলানীর গোপালগঞ্জের বাড়িতে অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বুধবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বন্দরবাজার হয়ে ধোপাদিঘীরপারস্থ শিশুপার্কের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সভা পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

Ads World

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, এমদাদ বক্স, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, সাবেক সদস্য শহিদুল ইসলাম কাদির, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাশ, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সদিউল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গোলাপগঞ্জের বাড়ি, থানা, বিজিবি ও পুলিশের গাড়ীতে অগ্নিসন্ত্রাস করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ করল তারা একটি সন্ত্রাসী, উগ্রবাদী ও জঙ্গি রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদারতা ও সহনশীলতাকে তারা দুর্বলতা মনে করলে বোকার স্বর্গরাজ্যে বসবাস করবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের নেতাকর্মীরা জনগনকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করলে বাংলাদেশের কোথাও তাদের অস্তিত্ব খোঁজে পাওয়া যাবে না। অগ্নিসন্ত্রাস করে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হাজার হাজার ছাত্রজনতার হত্যাকারী ও গুমের নির্দেশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না।

সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, গোপালগঞ্জে অগ্নিসন্ত্রাস করে যে নারকীয় তান্ডব চালিয়েছেন তার জবাবে আমাদের নেতাকর্মীরা সারাদেশে যদি একই পন্থা অবলম্বণ করে তখন কি হবে একবার কি ভেবে দেখেছেন? আমাদের ধৈয্যের বাঁধ ভেঙ্গে দেবেন না। তখন এই পরিনতির জন্য আপনারাই দায়ী থাকবেন।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World