ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কেদৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজনমুসলিম নেতার পোস্টে শাকিরার মজার মন্তব্য ভাইরালসাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনএসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভনিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন নেতাকর্মিকে গ্রেফতারখাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপনজালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবাভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
খেলাধুলা

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

স্পোর্টস ডেস্ক-

ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ দল। আগামী বছরের ৩ জুন সেখানে নেপালের মুখোমুখি হবে লিটন দাসের দল।

Ads World

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এই ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘হোম অব ক্রিকেট’ হিসেবে পরিচিত লর্ডসে বাংলাদেশের পুরুষ দলের এটাই হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই সঙ্গে প্রায় আট বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিরছে এই মাঠে। সর্বশেষ ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

এছাড়া আগামী ৩ জুন লর্ডসে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও রয়েছে। ফলে একই দিনে এই ভেন্যুতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের দুটি ম্যাচ আয়োজনের নজির তৈরি হতে যাচ্ছে।

আগামী বছরের মে মাসে যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সফরের শুরুতে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে টাইগাররা। এরপর ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক এই মাঠে টেস্ট খেলতে নামবে দেশের ক্রিকেটাররা। নতুন সূচিতে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত হওয়ায় বাংলাদেশের ইংল্যান্ড সফরের সময়ও বাড়ছে।

Ads World

এর আগে মার্চে নেপাল সফরেও স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কীর্তিপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজ।

ম্যাচটি আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন। তার মতে, ১৭ বছর পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটে লর্ডসে ফেরার অল্প সময়ের ব্যবধানে এই টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে পারা বিশেষ আনন্দের। আগামী গ্রীষ্মে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছে এমসিসি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি চতুর বাহাদুর চাঁদও ম্যাচটি নিয়ে আশাবাদী। তিনি জানান, ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে নেপাল। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে হোম অব ক্রিকেটে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ।

বিসিবি সভাপতি তামিম ইকবালও লর্ডসে খেলার গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, ক্রিকেটের ঐতিহ্যবাহী এই মাঠে খেলতে পারা সব সময়ই বিশেষ অনুভূতির। বাংলাদেশের প্রথম পুরুষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি সেখানে আয়োজনের সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। পাশাপাশি ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার বিষয়টিও আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরে বাংলাদেশের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও ম্যাচ খেলবে নেপাল।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World