নিউজ ডেষ্ক::
বহুতল ভবন, গুদাম পরিদর্শন ও ই-ফায়ার লাইসেন্স বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ নভেম্বর ২০২৬ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ মোস্তফা মোহসীন, বিএফএমসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ প্রশিক্ষণ কোর্সে সারা দেশ থেকে ৩০ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর অংশগ্রহণ করছেন। বহুতল ভবন ও গুদাম পরিদর্শন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন এবং ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত কার্যক্রমের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত হবে।









