ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতবিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিতরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহাররাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসিমালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা..মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজারগোপালগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত-২০২০ বছর পরের পৃথিবীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: এমপি তাহসিনা রুশদীরপাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণআওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ব্রেকিং নিউজ

রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি-

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​কলেজের প্রতিষ্ঠাতা দানবীর রাগীব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।
​সহকারী অধ্যাপক খালেদ-উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফিজ মোস্তাফিজুর রহমান। এরপর মানপত্র পাঠ করেন ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শেখ নার্গিস এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ।
​সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, জেলা যুবদলের আহ্বায়ক মকসুদ আহমদ এবং কলেজের প্রভাষক পাপিয়া সুলতানা। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ-বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World