ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীসীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদুসিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণসিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিতগণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিতসিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিতমাদারীপুরের বিএনপি-আ.লীগ ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছেঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যাস্বর্ণের ভরি দুই লাখ টাকা ছাড়াল
জাতীয়

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক –

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না।

Ads World

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় আমাদের পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছে৷ কেউ কেউ গুরুতর আহত হয়েছে। কারো মাথায় ইনজুরি আছে, কারো ফ্রাকচার আছে। এদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু কারো কারো লম্বা সময় চিকিৎসা নিতে হবে। অনেকের বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। এদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে। পুলিশের চাকরির শুরুতেই আমাদের সদস্যরা সব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকে। শ্রমিক আন্দোলনে আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছে, কিন্তু তারা মজলুম ভাই-বোনকে আঘাত করেননি। এটা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে৷

দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার বার্তা কী থাকবে? জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে৷ তাদের কাজই এটা। আমরা ধরে নেই সবসময় কিছু না কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেজন্যই তো পুলিশ, সেজন্যই তো আইনশৃঙ্খলা বাহিনী, সে জন্যইতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে এখন অনেক জায়গায় জ্বালাও-পোড়াও শুরু হয়ে গেছে এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কারো কারো কর্মসূচি থাকতে পারে। কিন্তু আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন তারা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা করেছে। কিছু শ্রমিক নামধারী শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় তারা সফল হবে না। আর যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াও করছে তারা দেশের দুই-একটা জায়গায় হয়তো মিছিল করেছে, আমি শুনেছি। এগুলো খুব বিছিন্ন ঘটনা৷

Ads World

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World