নিউজ ডেস্ক –
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফজলুর রহমান এক সময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। উনি আওয়ামী লীগকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতে ও কথা বলতে চান। তিনি সেটা করতে পারেন কিন্তু পরকীয়ার মতো হয়ে যাবে। খাই-দাই অর্জন করি বিএনপির আর অন্যের সাফল্য গাই- এটা তো ঠিক হবে না।
সম্প্রতি এক টক শোতে দুদুকে এসব কথা বলতে শোনা যায়। তার এই আলোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমানকে প্রায়ই আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বিএনপি নেতা হয়েও শেখ মুজিবের পক্ষে জোরালো বক্তব্য দেন।
এ বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না। তিনি সবসময় উলটাপালটা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।









