ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদীসুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণএপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি উপেক্ষা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি গ্রহণ করা চলবে নাইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিতবিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেলগোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীসীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রেকিং নিউজ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এএইচ আরিফ এবং সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ নির্বাচিত হয়েছেন। সকাল ১১টায় এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাংগঠনিক সভা শুরু হয়।

সভায় সংগঠনের সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন। পরে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, নর্থ ইস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের নেতৃত্বে ভোটগ্রহণ শুরু হয়।
ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান আরাফাত চৌধুরী পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে জাবেদ এমরান নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী অমিতা সিনহা পেয়েছেন ১৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুলাইমান আহমদ (সোহেল) প্রতিদ্বন্দ্বী বাবুল খাঁন মুন্না পেয়েছেন ১১ ভোট। কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল আহমদ প্রতিদ্বন্দ্বী আশরাফ উল্লাহ ইমন পেয়েছেন ১১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহীন আলম প্রতিদ্বন্দ্বী মো. আকমল হোসেন সুমন পেয়েছেন ১৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরহান আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে যথাক্রমে মোশাররফ হোসেন খাঁন অমিত ৩৩ ভোট পেয়ে প্রথম, ২৫ ভোট পেয়ে সাইদুর রহমান ২য় ও ২৪ ভোট পেয়ে তারেক আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, গোয়াইনঘাট এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বারের এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মুনিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও তছির আলী সহ আরও অনেকে।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World