ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদীসুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণএপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি উপেক্ষা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি গ্রহণ করা চলবে নাইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিতবিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেলগোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীসীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু
ইসলাম ও জীবন

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের মূল শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণ করতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তাই প্রত্যেক মুসলমানের উচিত কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এবং নিজেদের কথা ও কাজে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা।

শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর বাগমারাস্থ মসজিদ প্রাঙ্গণে মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। সন্তানদের ইসলামী শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক, অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও আল্লাহভীতির শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মরহুম সৈয়দ মোবারক আলীর স্মৃতিচারণ করে বক্তারা আরো বলেন, মানুষের জীবনের প্রকৃত সার্থকতা সম্পদ কিংবা খ্যাতির মধ্যে নয়; বরং মানুষের কল্যাণে কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। মরহুমের দ্বীনি ও জনকল্যাণমূলক অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার জন্য দোয়া করা এবং তার রেখে যাওয়া ভালো কাজগুলো অব্যাহত রাখা সবার নৈতিক দায়িত্ব।
জকিগঞ্জের সোনাসার মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী এবং মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলীর পৃথক সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি জুনাঈদ আহমদ আনসারী।

দিনব্যাপী ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন, সাবেক এডিশনাল পিপি এডভোকেট মো: আব্দুল মজিদ খান মানিক, এডভোকেট মো: মিছবাউর রহমান আলম, জামেয়া হুসাইনিয়া দলদলির মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী তাজুল ইসলাম, সানি ইমাম সৈয়দ মো: জুবের আলী, দারুল আমান ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সিলেট কারেক্টর মসজিদের ইমাম ও খতিব হাফিজ মোহাম্মদ শাহ্ আলম, জিন্নুরাইন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সৈয়দ মো: কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানার শিক্ষক হাফিজ মুয়াজ আহমদ, নায়েবে মুহতামিম হাফিজ সৈয়দ মো: সুয়েব আলী, আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহ্ মাহমুদুল হক,  জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল জকিগঞ্জী, সহকারী ইমাম হাফিজ মো: ফখরুল ইসলাম, মাদ্রাসাতুল আরাফাহর শিক্ষা সচিব হাফিজ ক্বারী মাওলানা উবায়দুল্লাহ,  ক্বারী মাওলানা হেলাল আহমদ, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মঈন কয়ছর, পুরাতন হকার্স মার্কেটের ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল আহমদ, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মো: আহমদ আলী, ওলিউর রহমান, সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি সৈয়দ মো. মশাহিদ আলী ও সহ-সভাপতি মো. সুরুজ আলী।

Ads World

মাহফিলে মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলী। মাহফিল শেষে এলাকার মুরদেগানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World