ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদীসুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণএপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি উপেক্ষা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি গ্রহণ করা চলবে নাইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিতবিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেলগোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীসীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রেকিং নিউজ

৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

সিলেটের পথে-প্রান্তরে পাঁচ দশকের বেশি সময় ধরে ক্যামেরা হাতে ছুটে চলেছেন প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতা। অসংখ্য ঘটনা, ইতিহাস ও সময়ের সাক্ষী এই আলোকচিত্রী এখন অসুস্থ। তার এমন সময়ে পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার সন্ধ্যায় তার বাসায় যান সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় তিনি আতার সঙ্গে কিছু সময় কাটান, চিকিৎসার খোঁজ নেন এবং তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।
ক্যামেরার লেন্সে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম ও নানা ঘটনাপ্রবাহ ধারণ করে চলেছেন আতা। ১৯৭৩ সালে স্বাধীনতা-পরবর্তী সময়ে সিলেটে ফটোসাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর কেটে গেছে ৫২ বছর। দীর্ঘ এই পথচলায় সিলেটের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন তিনি। ক্যামেরার চোখে ধরে রেখেছেন সময়ের নানা বাঁক, মানুষের জীবন ও সমাজের পরিবর্তন।
সিলেটের সাংবাদিকতা অঙ্গনে আতাউর রহমান আতা শুধু একজন ফটোসাংবাদিক নন, বরং কয়েক প্রজন্মের সাংবাদিকের কাছে অভিজ্ঞতা ও নিষ্ঠার এক পরিচিত নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক সিলেট বাণীর চিফ ফটোসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পেশার প্রতি ভালোবাসা আর ক্যামেরার প্রতি অগাধ টান তাকে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিলেটের পথে-প্রান্তরে সক্রিয় রেখেছে।
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
দীর্ঘদিনের কর্মব্যস্ত জীবনের পর অসুস্থতার কারণে এখন ঘরবন্দি আতা। তবে তার ক্যামেরায় ধারণ করা অসংখ্য মুহূর্ত সিলেটের সাংবাদিকতা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হয়ে রয়েছে। প্রবীণ এই ফটোসাংবাদিকের সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World